Results for "বাংলাদেশ"
বাংলাদেশের বড় বন সুন্দরবন

বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি সুন্দরবন। সুন্দরবন গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র এই তিনটি নদীর অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত।

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা পর্যন্ত বিস্তৃত। সুন্দরবন ম্যানগ্রোভ বন হিসেবে বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১৯৯৭ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এই বনে রয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার।

অবস্থান: খুলনা বিভাগ, বাংলাদেশ পশ্চিমবঙ্গ , ভারত
নিকটবর্তী শহর: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ক্যানিং
আয়তন:
১,৩৯,৫০০ হেক্টর, ৩,৪৫,০০০ একর
স্থাপিত: ১৯৯১

সুন্দরবনের কিছু চিত্র 





সুন্দরবনের স্যাটেল্যাইট ভিউ




 তথ্য সুত্র: সুন্দরবন, উইকিপিডিয়া

রোদ Saturday, September 26, 2020
বাংলাদেশের জাতীয় ফল ও জাতীয় মাছ

 বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। আর জাতীয় মাছ ইলিশ।

কাঁঠাল

Artocarpus heterophyllus হচ্ছে কাঁঠাল এর বৈজ্ঞানিক নাম। এই ফলটি মোরাসিয়া পরিবারের আর্টোকার্পাস গোত্রের ফল। এটি গ্রীষ্মকালীন ফল। সরকারীভাবে বাংলাদেশের জাতীয় ফল। কাঁঠাল গাছ বাংলাদেশের সর্বত্র দেখা যায়। কাঁঠাল কাঁচা হলে তাকে বলা হয় এঁচোড়। অনেক প্রাণী কাঁঠালের পাতা খেতে পছন্দ করে। এটি খুবই সুমিষ্ট ফল। 

কাঁঠালের জাত

কাঁঠালের জাতসমূহ মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়। গালা ও খাজা। এছাড়াও কাঁঠালের আরো জাত রয়েছে। যেমন: রুদ্রাক্ষি, সিঙ্গাপুর, সিলোন, বারোমাসী, গোলাপগন্ধা, চম্পাগন্ধা, পদ্মরাজ, হাজারী প্রভৃতি। 

গালা

কাঁঠাল ভালভাবে পাকলে এর অভ্যন্তরের কোয়া বা কোষ খুবই কোমল, রসালো ও মিষ্টি হয়ে থাকে। মাঝেমধ্যে রসের স্বাদ টকও হয়ে থাকে। কোষ পেকে গেলে একটু লালচে-হলুদাভ হয়। 

খাজা

খাজা জাতের কাঁঠালের কোষ একটু বড় হয়। পাকার পরও কম রসালো এবং একটু শক্ত হয়। স্বাদ মোটামুটি মিষ্টি হয়ে থাকে। অনেকেই এ জাতের কাঁঠাল পছন্দ করে না তার কারণ হচ্ছে এগুলো সহজে হজম হয় না।


জাতীয় মাছ ইলিশ

ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এটি মূলত সামুদ্রিক মাছ যা বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীগুলোতে ডিম পাড়ে।

 Tenualosa ilisha হচ্ছে ইলিশের বৈজ্ঞানিক নাম। ইলিশ হচ্ছে লবণাক্ত জলের মাছ। ইলিশ মাছ প্রায় ১২০০ কিমি দূরত্ব অতিক্রম করে ভারতীয় উপমহাদেশের নদীতে বংশবিস্তারের জন্য পাড়ি জমায়। প্রধানত বাংলাদেশের পদ্মা (গঙ্গার কিছু অংশ), মেঘনা (ব্রহ্মপুত্রের কিছু অংশ) এবং গোদাবরী নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। পদ্মা নদীর ইলিশের স্বাদ সবচেয়ে ভালো বলে ধারণা করা হয়। ভারতের রূপনারায়ণ নদী, গঙ্গা, গোদাবরী নদীর ইলিশের ডিম খুবই সুস্বাদু। তার জন্যে এরা বিখ্যাত।

তথ্য সূত্র: কাঁঠাল, উইকিপিডিয়া
                ইলিশ
, উইকিপিডিয়া

রোদ Friday, September 25, 2020
বাংলাদেশের জাতীয় পশু ও জাতীয় পাখির নাম

বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়েল বেঙ্গল টাইগার ( বাঘ )। রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনে বসবাস করে। আর বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। এটি বাংলাদেশের সর্বত্রই দেখা যায়। 

রয়েল বেঙ্গল টাইগার

সুন্দবনের রয়েল বেঙ্গল টাইগার

বড় বিড়াল জাতের অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী রয়েল বেঙ্গল টাইগার ( বাঘ )। রয়েল বেঙ্গল টাইগার ফেলিডি পরিবারের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় প্রাণী। বাঘ বাংলাদেশের জাতীয় পশু এবং ভারতেরও জাতীয় পশু। গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রাণী হচ্ছে বাঘ। পূর্ব ও দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় বাঘকে দেখা যায়। 

 

দোয়েল পাখি

বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল

প্যাসেরিফরম বর্গের অন্তর্গত একটি পাখি দোয়েল। "Copsychus saularis" এটি হচ্ছে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম। দোয়েল পাখিকে ওলন্দাজ ভাষায় বলা হয় Dayteallijsr আর ফরাসী ভাষায় Shama dayal এবং ইংরেজীতে বলা হয় Magpie Robin। এই পাখির বাংলা নামের সাথে ওলন্দাজ ও ফরাসী নামের মিল রয়েছে। পাখিটি বাংলাদেশে যেমন দেখা যায় তেমনি ভারতের জনবসতির আশেপাশেও দেখা যায়। দোয়েল অনেক ছোট পাখিদের মধ্যে অন্যতম। খুব ভোর বেলায় গ্রামে দোয়েল পাখির কলকাকলি শোনা যায়। 



তথ্য সুত্র: বাঘ, উইকিপিডিয়া
                দোয়েল পাখি, উইকিপিডিয়া

রোদ Tuesday, September 22, 2020
বাংলাদেশের ৭টি বিভাগ ও ৬৪টি জেলার নাম

বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে জেলা। একটি জেলা গঠিত হয় কয়েকটি উপজেলা নিয়ে। বাংলাদেশে মোট ৮টি বিভাগ এর অর্ন্তগত ৬৪টি জেলা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগে মোট ১১টি জেলা রয়েছে। জেলাগুলো হচ্ছে,

  • কুমিল্লা
  • ফেনী
  • ব্রাহ্মণবাড়িয়া
  • রাঙ্গামাটি
  • নোয়াখালী
  • চাঁদপুর
  • লক্ষ্মীপুর
  • চট্টগ্রাম
  • কক্সবাজার
  • খাগড়াছড়ি
  • বান্দরবান

 রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগে মোট ৮টি জেলা রয়েছে। জেলাগুলো হচ্ছে,

  • সিরাজগঞ্জ
  • পাবনা
  • বগুড়া
  • রাজশাহী
  • নাটোর
  • জয়পুরহাট
  • চাঁপাইনবাবগঞ্জ
  • নওগাঁ

 খুলনা বিভাগ

খুলনা বিভাগে মোট ১০টি জেলা রয়েছে। জেলাগুলো হচ্ছে,

  • যশোর
  • সাতক্ষীরা
  • মেহেরপুর
  • নড়াইল
  • চুয়াডাঙ্গা
  • কুষ্টিয়া
  • মাগুরা
  • খুলনা
  • বাগেরহাট
  • ঝিনাইদহ

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগে মোট ৬টি জেলা রয়েছে। জেলাগুলো হচ্ছে,

  • ঝালকাঠি
  • পটুয়াখালী
  • পিরোজপুর
  • বরিশাল
  • ভোলা
  • বরগুনা

সিলেট বিভাগ

সিলেট বিভাগে মোট ৪টি জেলা রয়েছে। জেলাগুলো হচ্ছে,

  • সিলেট
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সুনামগঞ্জ

ঢাকা বিভাগ

ঢাকা বিভাগে মোট ১৩টি জেলা রয়েছে। জেলাগুলো হচ্ছে,

  • নরসিংদী
  • গাজীপুর
  • শরীয়তপুর
  • নারায়ণগঞ্জ
  • টাঙ্গাইল
  • কিশোরগঞ্জ
  • মানিকগঞ্জ
  • ঢাকা
  • মুন্সিগঞ্জ
  • রাজবাড়ী
  • মাদারীপুর
  • গোপালগঞ্জ
  • ফরিদপুর

 রংপুর বিভাগ

রংপুর বিভাগে মোট ৮টি জেলা রয়েছে। জেলাগুলো হচ্ছে,

  • পঞ্চগড়
  • দিনাজপুর
  • লালমনিরহাট
  • নীলফামারী
  • গাইবান্ধা
  • ঠাকুরগাঁও
  • রংপুর
  • কুড়িগ্রাম

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগে মোট ৪টি জেলা রয়েছে। জেলাগুলো হচ্ছে,

  • শেরপুর
  • ময়মনসিংহ
  • জামালপুর
  • নেত্রকোণা

 

রোদ Monday, September 21, 2020
বাংলাদেশে কয়টি নদী আছে?

 বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্তর্গত একটি নদীমাতৃক দেশ। বিপুল জলরাশি নিয়ে প্রায় ৮০০ নদ-নদী ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে শাখা-প্রশাখাসহ প্রবাহিত হয়েছে। 

 

বাংলাদেশের প্রধান নদীসমূহ

কয়েকটি নদীকে বৃহৎ নদী হিসেবে উপস্থাপন করা যায় এই রকম নদীসমূহ হচ্ছে: গোমতী,  শীতলক্ষ্যা, কর্ণফুলি, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা,  ইত্যাদি।
"পাউবো" বা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর হিসাব অনুযায়ী বাংলাদেশে নদীর সংখ্যা বর্তমানে ৪০৫টি। নীচে ৪০৫টি নদীর নাম উল্লেখ করা হলো:

  •     রায়মঙ্গল
  •     ইছামতী-কালিন্দী
  •     বেতনা-কোদালিয়া
  •     ভৈরব-কপোতাক্ষ
  •     মাথাভাঙ্গা
  •     গঙ্গা
  •     পাগলা
  •     আত্রাই
  •     পুনর্ভবা
  •     তেতুলিয়া
  •     টাংগন
  •     কুলিক বা কোকিল
  •     নাগর
  •     মহানন্দা
  •     ডাহুক
  •     করতোয়া
  •     তালমা
  •     ঘোড়ামারা
  •     দিওনাই-যমুনেশ্বরী
  •     বুড়িতিস্তা
  •     তিস্তা
  •     ধরলা
  •     দুধকুমার
  •     ব্রহ্মপুত্র
  •     জিঞ্জিরাম
  •     চিল্লাখালি
  •     ভোগাই
  •     সোমেশ্বরী
  •     দামালিয়া/যালুখালী
  •     নয়াগাঙ
  •     উমিয়াম
  •     যাদুকাটা
  •     ধলা
  •     পিয়াইন
  •     শারি-গোয়াইন
  •     সুরমা
  •     কুশিয়ারা
  •     সোনাই-বারদল
  •     জুরি
  •     মনু
  •     ধলাই
  •     লংলা
  •     খোয়াই
  •     সুতাং
  •     সোনাই
  •     হাওড়া
  •     বিজনী
  •     সালদা
  •     গোমতী
  •     কাকরাই-ডাকাতিয়া
  •     সিলোনিয়া
  •     মুহুরী
  •     ফেনী
  •     কর্ণফুলি
  •     নিতাই
  •     সাংগু
  •     মাতামুহুরী
  •     নাফ
  •     আর্সি-নালিয়া নদী
  •     কাকড়ি নদী
  •     কাস্তি নদী
  •     গোমতী নদী
  •     ঘুংঘুর নদী
  •     ছোট ফেনী নদী
  •     ডাকাতিয়া নদী
  •     ডাসাডিয়া নদী
  •     তিতাস নদী
  •     পুরনো তিতাস নদী
  •     ধনাগোদা নদী
  •     ফেনী নদী
  •     বিজলি নদী
  •     বুড়ি নদী
  •     ভুলুয়া নদী
  •     মুহুরী নদী
  •     মেঘনা আপার নদী
  •     মেঘনা লোয়ার নদী
  •     লহর নদী
  •     লংগন বলভদ্রা নদী
  •     সালদা নদী
  •     সেলোনিয়া নদী
  •     সোনাই নদী
  •     হাওড়া নদী
  •     ইছামতি নদী (রাঙ্গামাটি)
  •     ঈদগাও নদী
  •     কর্ণফুলি নদী
  •     কাসালং নদী
  •     চেঙ্গি নদী
  •     ডলু-টংকাবতী নদী
  •     নাফ নদী
  •     বুড়া মাতামুহুরী নদী
  •     বাঁকখালি নদী
  •     ভারুয়াখালি নদী
  •     ভোলাখাল নদী
  •     মাইনী নদী
  •     মাতামুহুরী নদী
  •     রাংখাইন নদী
  •     সাঙ্গু নদী
  •     হালদা নদী
  •     আইমান-আখিলা নদী
  •     আইমান-মোবারি নদী
  •     আড়িয়াল খাঁ নদী
  •     ইছামতি নদী (মানিকগঞ্জ)
  •     ইছামতি নদী (সিরাজদিখান)
  •     ইলিশমারী নদী
  •     এলংজানী নদী
  •     কাটাখালি নদী
  •     কালিগঙ্গা নদী (মানিকগঞ্জ)
  •     খিরো নদী (ত্রিশাল)
  •     খিরো নদী (ভালুকা)
  •     গাংডুবি নদী
  •     গাজীখালী নদী
  •     গোল্লার নদী
  •     চাতাল নদী
  •     চাপাই নদী
  •     চিলাই নদী
  •     জয়পাড়া খাল নদী
  •     ঝারকাটা নদী
  •     জিঞ্জিরাম নদী
  •     ঝিনাই নদী
  •     টঙ্গী নদী
  •     টংকি নদী
  •     তালতলা নদী
  •     তুরাগ নদী
  •     তুলসীখালী নদী
  •     ধলেশ্বরী নদী
  •     নাগদা নদী
  •     নাঙ্গলা নদী
  •     নালজুরি নদী
  •     নাংলী নদী
  •     পদ্মা নদী
  •     পাগারিয়া-শিলা নদী
  •     পারুলি খাল নদী
  •     পাহাড়িয়া নদী
  •     পুরনো ধলেশ্বরী নদী
  •     পুরাতন ব্রহ্মপুত্র নদী
  •     পুংলী নদী
  •     বংশী নদী
  •     বংশী নদী (সাভার)
  •     ব্রহ্মপুত্র নদী (নরসিংদী-মুন্সীগঞ্জ)
  •     বাকসাতরা নদী
  •     বাজ্জা-মেধুয়া নদী
  •     বানার আপার নদী
  •     বানার লোয়ার নদী
  •     বালু নদী
  •     বুড়িগঙ্গা নদী
  •     বৈরান নদী
  •     বোশখালীর নদী
  •     মরা জিঞ্জিরাম নদী
  •     মাহারি নদী
  •     মিনিখালী নদী
  •     লাবুন্ধা নদী
  •     লৌহজং নদী
  •     শীতলক্ষ্যা নদী
  •     সালদা নদী
  •     সুতী নদী
  •     সুতিয়া নদী
  •     সোনাখালী নদী
  •     হাই নদী
  •     হাড়িদোয়া নদী
  •     আত্রাখালি নদী
  •     আবুয়া নদী বা নান্দিয়া গাং
  •     আমরি খাল নদী
  •     ইসদার খাল-বারভাঙ্গা নদী
  •     উপদাখালী নদী
  •     উমিয়াম নদী
  •     কর্ণঝরা নদী
  •     কর্ণ-বালজা নদী
  •     করিস নদী
  •     কাঁচামাটিয়া নদী
  •     কাপনা নদী
  •     কামারখাল নদী
  •     কামারখালী নদী
  •     কালদাহার-কানিয়াকুল নদী
  •     কালনী নদী
  •     কালাপানিঝরা নদী
  •     কুশিয়ারা নদী
  •     কোরাঙ্গী নদী
  •     খাজাচিং নদী
  •     খাসিমারা নদী
  •     খেপা নদী
  •     খোয়াই নদী
  •     গুমাই নদী
  •     ঘাগটিয়া নদী
  •     ঘানুরা-বগালা নদী
  •     ঘোড়াউত্রা নদী
  •     চামতি নদী
  •     চিতলখালী নদী
  •     চেলা নদী
  •     জাফলং-ডাউকি নদী
  •     জালিয়া ছড়া নদী
  •     জালুখালি নদী
  •     জুরী নদী
  •     ডাউকা নদী
  •     ধলা নদী
  •     দুধদা নদী
  •     দোলতা নদী
  •     ধনু নদী
  •     ধলাই-বিসনাই নদী
  •     ধলাই নদী
  •     নকলা-সুন্দ্রাকাশি নদী
  •     নরসুন্দা নদী
  •     নলজুর নদী
  •     নয়াগাং নদী
  •     নয়া গাং নদী
  •     নিতাই নদী
  •     পাটনাই-পাইকারতলা নদী
  •     পাবিজুড়ি-কুশি গাঙ-কুশিয়া নদী
  •     পিয়াইন নদী
  •     পিয়াইন নদী (সুনামগঞ্জ-নেত্রকোনা)
  •     পুরনো সুরমা নদী
  •     পোড়া খাল-খাইয়া নদী
  •     বটরখাল নদী
  •     বড় গাং নদী
  •     বাউলাই নদী
  •     বাথাইল নদী
  •     বালই নদী
  •     বিজনা-গুঙ্গাইজুরি নদী
  •     বিবিয়ানা নদী
  •     বেকরা নদী
  •     বেতৈর নদী
  •     বেদুরি নদী
  •     ভাবনা-বাঁশিয়া-বহিয়া নদী
  •     ভোগাই-কংস নদী
  •     মগড়া নদী
  •     মনু নদী
  •     মরা সুরমা নদী
  •     মহারশি নদী
  •     মহাসিং নদী
  •     মালিজি নদী
  •     মিরগী নদী
  •     জাদুকাটা-রক্তি নদী
  •     লংলা নদী
  •     লাইন নদী
  •     লাউরানজানি নদী
  •     লুভা নদী
  •     সাইদুলি-বারনি নদী
  •     সাতারখালী নদী
  •     সারি গোয়াইন নদী
  •     সিনাই নদী
  •     সিঙ্গুয়া নদী
  •     সুতাং নদী
  •     সুরমা নদী
  •     সোনাই-বরদাল নদী
  •     সোমেশ্বরী নদী
  •     সোমেশ্বরী নদী (ধর্মপাশা)
  •     সোমেশ্বরী নদী (শ্রীবর্দী-ঝিনাইগাতি)
  •     আখিরা-মাচ্চা নদী
  •     আত্রাই নদী
  •     আত্রাই বা কাঁকড়া নদী (দিনাজপুর)
  •     আত্রাই বা গুড় নদী (নওগাঁ-নাটোর)
  •     আত্রাই নদী (পাবনা)
  •     আলাই নদী
  •     আলাইকুমারী নদী
  •     ইছামতি নদী (দিনাজপুর)
  •     ইছামতি নদী (পাবনা)
  •     ইছামতি নদী (বগুড়া)
  •     ইছামতি নদী (বগুড়া-সিরাজগঞ্জ)
  •     ইরামতি নদী
  •     করতোয়া নদী
  •     করতোয়া নদী (নীলফামারী)
  •     কাগেশ্বরী নদী
  •     কাটাখালী নদী (গাইবান্ধা)
  •     কালা নদী
  •     কালাপানি নদী
  •     কালুদাহা নদী
  •     কুমলাল-নাউতারা নদী
  •     কুরুম নদী
  •     কুলিক নদী
  •     খড়খড়িয়া-তিলাই নদী
  •     খালসিডিঙ্গি নদী
  •     গদাই নদী
  •     গভেশ্বরী নদী
  •     পদ্মা নদী
  •     গাংনাই নদী
  •     গিদারী নদী
  •     গিরাই নদী
  •     গুকসী নদী
  •     গোবরা নদী
  •     গোহালা নদী
  •     ঘড়িয়া খাল নদী
  •     ঘাঘট নদী
  •     ঘিরনাই নদী
  •     ঘোড়ামারা নদী
  •     চাওয়াই নদী
  •     চিকনাই নদী
  •     চিকলী নদী
  •     চিরি নদী
  •     চিড়ি নদী
  •     চুঙ্গাভাঙ্গা নদী
  •     ছাতনাই নদী
  •     ছোট ঢেপা নদী
  •     ছোট যমুনা নদী
  •     ছোট সেনুয়া নদী
  •     টাঙ্গন নদী
  •     ডাহুক নদী
  •     ঢেপা নদী
  •     তালমা নদী
  •     তিস্তা নদী
  •     তিস্তা নদী (পঞ্চগড়)
  •     তীরনই নদী
  •     তীরনই নদী (পঞ্চগড়)
  •     তুলসীগঙ্গা নদী
  •     দুধকুমার নদী
  •     দেওনাই-চাড়ালকাটা-যমুনেশ্বরী নদী
  •     ধরলা নদী
  •     ধাইজান নদী
  •     ধুম নদী
  •     নর্ত নদী
  •     নলশীসা নদী
  •     নলেয়া নদী
  •     নাগর আপার নদী
  •     নাগর লোয়ার নদী
  •     নারোদ নদী
  •     পলিমারি নদী
  •     পাগলা নদী
  •     পাথরঘাটা নদী
  •     পাথরাজ নদী
  •     পুনর্ভবা নদী
  •     পেটকী নদী
  •     ফকিরনী নদী
  •     ফুলকুমার নদী
  •     ব্রহ্মপুত্র-যমুনা
  •     বড়াল আপার নদী
  •     বড়াল লোয়ার নদী
  •     বাঙালি নদী
  •     বাদাই নদী
  •     বার্নাই নদী
  •     বান্নী নদী
  •     বুরাইল নদী
  •     বুল্লাই নদী
  •     বুড়িখোড়া নদী
  •     বুড়ি তিস্তা নদী
  •     বেরং নদী
  •     বেলান নদী
  •     বেসানী নদী
  •     বোরকা নদী
  •     ভাদাই নদী
  •     ভুল্লী নদী
  •     ভেরসা নদী
  •     মহানন্দা আপার নদী
  •     মহানন্দা লোয়ার নদী
  •     মাইলা নদী
  •     মালদাহা নদী
  •     মুসাখান নদী
  •     মানস নদী
  •     যমুনা নদী (পঞ্চগড়)
  •     রতনাই নদী
  •     রামচণ্ডি নদী
  •     রাক্ষসিনী-তেঁতুলিয়া নদী
  •     লেংগা নদী
  •     লোনা নদী
  •     শিব নদী
  •     সতী-স্বর্ণামতি-ভাটেশ্বরী নদী
  •     সিমলাজান নদী
  •     সিরামাখালী খাল নদী
  •     সিংগিমারী নদী
  •     সুই নদী
  •     সেনুয়া নদী
  •     সোজ নদী
  •     হারাবতী নদী
  •     হুড়াসাগর নদী
  •     আঠারবাঁকি নদী
  •     আড়িয়াল খাঁ নদ
  •     আতাই নদী
  •     আন্ধারমানিক নদী
  •     আফ্রা নদী
  •     অর্পণগাছিয়া নদী
  •     ইছামতি-কালিন্দি
  •     কচা নদী
  •     কপোতাক্ষ নদ
  •     কুমার নদ (চুয়াডাঙ্গা)
  •     কুমার নদী (ফরিদপুর-গোপালগঞ্জ)
  •     কুমার আপার নদী
  •     কুমার লোয়ার নদী
  •     কয়রা নদী
  •     করুলিয়া নদী
  •     কাকশিয়ালী নদী
  •     কাজীবাছা নদী
  •     কাটাখালী নদী
  •     কাটাখাল নদী
  •     কালীগঙ্গা নদী (পিরোজপুর),
  •     কীর্তনখোলা নদী
  •     খায়রাবাদ নদী
  •     খোলপেটুয়া নদী
  •     গড়াই নদী
  •     গুনাখালি নদী
  •     গলঘেসিয়া নদী
  •     গুলিশাখালী নদী
  •     ঘাঘর নদী
  •     ঘাসিয়াখালী নদী
  •     চত্রা নদী
  •     চুনকুড়ি নদী
  •     চন্দনা-বারাশিয়া নদী
  •     চাটখালী নদী
  •     চিত্রা নদী
  •     ঝপঝপিয়া নদী
  •     টর্কি নদী
  •     টিয়াখালি নদী
  •     ঢাকি নদী
  •     তেঁতুলিয়া নদী
  •     তেলিগঙ্গা-ঘেংরাইল নদী
  •     দড়াটানা-পয়লাহারা নদী
  •     দাড়ির গাঙ নদী
  •     দেলুতি নদী
  •     নুন্দা-উত্রা নদী
  •     নবগঙ্গা নদী
  •     নড়িয়া নদী
  •     নেহালগঞ্জ-রঙমাটিয়া নদী
  •     পটুয়াখালী নদী
  •     পুটিমারি নদী
  •     পুরাতন পশুর নদী
  •     পশুর নদী
  •     পাণ্ডব নদী
  •     পানগুছি নদী
  •     পালং নদী
  •     ফটকি নদী
  •     বগী নদী
  •     বুড়িশ্বর-পায়রা নদী
  •     বলেশ্বর নদী
  •     বাদুড়গাছা নদী
  •     বিশখালী নদী
  •     বিশারকন্দা-বাগদা নদী
  •     বিষ্ণু-কুমারখালি নদী
  •     বেগবতী নদী
  •     বেতনা নদী
  •     বেলুয়া নদী
  •     ভদ্রা নদী
  •     ভুবনেশ্বর নদী
  •     ভৈরব নদ
  •     ভৈরব নদী (বাগেরহাট)
  •     ভৈরব-কপোতাক্ষ নদ
  •     ভোলা নদী
  •     মংলা নদী
  •     মুক্তেশ্বরী টেকা নদী
  •     মধুমতি নদী
  •     মরিচ্চাপ-লবঙ্গবতী নদী
  •     মাথাভাঙ্গা নদী
  •     মাদারগাঙ নদী
  •     মাদারীপুর বিলরুট নদী
  •     মালঞ্চ নদী
  •     মিনহাজ নদী
  •     রূপসা নদী
  •     রাবনাবাদ নদী
  •     রায়মঙ্গল নদী
  •     লোহালিয়া নদী
  •     শাকবাড়িয়া নদী
  •     শাতলা-হারতা-নাথারকান্দা নদী
  •     শালদহ নদী
  •     শিবসা নদী
  •     শোলমারি নদী
  •     সুগন্ধা নদী
  •     সন্ধ্যা নদী
  •     সয়া-হাড়িভাঙ্গা নদী
  •     সাপমারা-হাবড়া নদী
  •     সালতা নদী
  •     সিরাজপুর হাওর নদী
  •     হরি নদী
  •     হরিহর নদী
  •     হামকুড়া নদী
  •     হাড়িয়া নদী
  •     হাপরখালী নদী
  •     হাবরখালী নদী
  •     হিশনা-ঝাঞ্চা নদী

অন্যান্য নদীসমূহ

উপরে উল্লেখিত বাংলাদেশে প্রবাহিত ৪০৫টি নদী ছাড়াও প্রায় চার শতাধিক নদী রয়েছে। সেই নদীগুলোর নাম হচ্ছে,

  •     আউলিয়াখানা নদী
  •     আমনদামন নদী
  •     আস্তাইল নদী
  •     কম্পো নদী
  •     কাওরাইদ নদী
  •     কাজীপুর নদী
  •     কালিন্দী নদী
  •     কাঁচমতি নদী
  •     খাড়িয়া নদী
  •     গন্দর নদী
  •     গুমানি নদী
  •     খোয়াথল্যাংতুইপুই নদী
  •     চিলাই নদী (সুনামগঞ্জ)
  •     চোরখাই নদী
  •     জলঢাকা নদী
  •     তেতুলিয়া নদী
  •     তৈনগাঙ
  •     থেগা নদী
  •     নাগেশ্বরী নদী
  •     ধানখালী নদী
  •     ধানসিঁড়ি নদী
  •     নীলগঞ্জ নদী
  •     পঞ্চবেণী
  •     প্রাণসায়র নদী
  •     ফটিকছড়ি নদী
  •     বরাক নদী
  •     বান্দসা নদী
  •     বুড়ো গৌরাঙ্গ নদী
  •     ময়ুর নদী
  •     রহমত খালি নদী
  •     রায়ডাক নদী
  •     লঙ্গাই নদী
  •     শুক নদী
  •     সোয়াই নদী
  •     হরবাংছড়া নদী
  •     হরিণঘাটা নদী
  •     হাড়িয়াভাঙা নদী
  •     হেরাচামতি নদী


 তথ্য সূত্র: বাংলাদেশের নদীর তালিকা, উইকিপিডিয়া

রোদ Sunday, September 20, 2020
বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়

এক সময় কেওকারাডং বা কেওক্রাডং পর্বত কে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হতো। কিন্তু আধুনিক গবেষণায় এই তথ্য ভুল বলে  প্রমাণিত হয়। 

 

সরকারীভাবে তাজিংডং সর্বোচ্চ হলেও বেসরকারীভাবে সাকা হাফং সর্বোচ্চ

বর্তমানে বেসরকারিভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সাকা হাফং-কে দাবি করা হলেও সরকারিভাবে তা স্বীকৃত নয়। তাজিংডং পর্বত কে সরকারীভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে ধরা হয়। তাজিংডং পর্বতের উচ্চতা সরকারি হিসেবে ১,২৮০ মিটার, ৪১৯৮.৪ ফুট। তাজিংডং বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত রেমাক্রী পাংশা ইউনিয়নের সাইচল পর্বতসারিতে অবস্থিত। তাজিংডং এর আরেকটি নাম হচ্ছে বিজয়।


তথ্য সূত্র: তাজিংডং, উইকিপিডিয়া


 


 

 


 



 



 


 

রোদ Thursday, September 3, 2020
বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয়
বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিন এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটি শস্য শ্যামল সবুজে ঘেরা নদীমাতৃক একটি দেশ, যার তিন দিকে ভারত সীমান্ত ও একদিকে মিয়ানমার। ১৯৪০ সালে বঙ্গ ভঙ্গ ও ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত-বর্ষ মুক্ত হওয়ার পর বাংলাদেশ বর্তমান পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা হিসাবে স্বীকৃতি পায় এবং ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৬ই ডিসেম্বার পূর্ব পাকিস্তান বাংলাদেশ নাম নিয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে স্থান লাভ করে।

বাংলাদেশের পতাকা (লাল সবুজের অনুপাত ১০:৬)


এক নজরে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
রাজধানী: ঢাকা
মোট আয়তন: ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার, ৫৬,৯৮০ বর্গমাইল
মোট জনসংখ্যা: ১৬২,৯৫১,৫৬০
রাষ্ট্র ভাষা: বাংলা
মুদ্রার নাম: টাকা

ভৌগলিক অবস্থান

পূর্বে: ভারত ও মিয়ানমার
পশ্চিমে: ভারত
উত্তরে: ভারত
দক্ষিণে: বঙ্গোপসাগর

অঞ্চল ভিত্তিক পরিসংখ্যান

বিভাগ: ৮টি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ 
জেলা: ৬৪টি 
উপজেলা: ৪৯১টি

ধর্মীয় জনগোষ্ঠী

মুসলমান: ৮৬.৬%
খ্রিস্টান: ০.৪%
হিন্দু: ১২.১%
বৌদ্ধ: ০.৬%
অন্যান্য: ০.৩%.

আন্তর্জাতিক

সদস্য: সার্ক, কমনওয়েলথ, ওআইসি, জাতিসংঘ
আন্তর্জাতিক ডায়ালিং কোড : +৮৮০
আন্তর্জাতিক সময় অঞ্চল UTC / GMT: +৬ ঘন্টা
CCTLD (country code top level domain): .BD



তথ্য সুত্র: উইকিপিডিয়া বাংলাদেশ






 

রোদ Wednesday, August 12, 2020